কাঁচের দরজার সামনে দাঁড়িয়ে সে একবার নিজের দিকে তাকালো।
ঘামে ভেজা শার্টের কলার… একটু কুঁচকে গেছে।
পকেটে রাখা সস্তা পারফিউমের দাগ কাপড়ে ছড়িয়ে হালকা হলুদ ছোপ ফেলেছে।
মুখে ক্লান্তি, চোখে নির্ঘুম রাতের ছাপ।
ভেতরে মিটিং শুরু হয়ে গেছে।
“এই অবস্থায় ঢুকবো?”
মনে মনে প্রশ্নটা উঠলো।
কেউ উত্তর দিল না।
শুধু বাইরে অফিসের কোলাহল…
আর ভেতরে নিঃশব্দ হীনম্মন্যতা।
কিছুদিন আগেও সবকিছু এমন ছিল না।
ক্লাসরুম হোক বা অফিস— সে চেষ্টা করতো “presentable” থাকতে।
একটা smart look, একটা standard— অন্তত নিজের কাছে।
কিন্তু প্রতিদিনের ছোট ছোট অস্বস্তিগুলো যেন ধীরে ধীরে সেই চেষ্টাকে খেয়ে ফেলছিল।
সেদিন এক সহকর্মী পাশে দাঁড়িয়ে হালকা হেসে বলেছিল—
“ভাই, আতরটা তো ভালো, কিন্তু দুই ঘণ্টা পর গন্ধ উঠে যায়… মিটিংয়ের আগে কী আবার স্প্রে করে ঢুকবো?”
সে হাসার চেষ্টা করেছিল।
কিন্তু ভিতরে কোথাও একটা ভেঙে গিয়েছিল।
কারণ সে জানতো—
এটা শুধু পারফিউম বা আতরের সমস্যা না।
এটা একটা “standard ধরে রাখতে না পারার” সমস্যা।
অফিসের এসি প্রায়ই নষ্ট থাকে।
গরম আর ক্লান্তি যেন শরীরের সাথে চুক্তি করে নিয়েছে।
ফোনের স্ক্রিনে বারবার সময় দেখে…
তারপর হাতের ঘড়ির দিকে তাকায়।
পুরনো, স্লো।
কখনো ভাইব্রেশন দেয়, কখনো দেয় না।
“সময় মতো উঠতে পারিস না, তোর এই বদঅভ্যেসটা একটু ঠিক কর…”
বাড়ি থেকে বের হওয়ার সময় বাবার মুখে এই কথাটা শুনে এসেছিল।
কথাটা খুব সাধারণ ছিল।
কিন্তু মনে হচ্ছিল—
এই “বদঅভ্যেস” টা শুধু সময়ের না… পুরো জীবনের।
শুক্রবার।
আজানের ধ্বনি ভেসে আসছে।
মসজিদের ভেতরে একটা শান্ত পরিবেশ।
সে চায়— খাঁটি মুসলমানের মতো সুন্নাহ মেনে নামাজে দাঁড়াতে।
টুপি… আতর… পরিষ্কার পোশাক।
কিন্তু বাজার থেকে কেনা দেখতে প্রিমিয়াম না, পরার পরে টুপিটা একটু বেঁকে থাকে, কাপড়টা ভালো না।
আতরের গন্ধে কেমন যেন কেমিক্যালের তীব্রতা।
পাশে দাঁড়ানো একজন হালকা গলায় বললো—
“এই জিনিসগুলো একটু ভালো হলে ভালো লাগতো, না?”
সে শুধু মাথা নাড়লো।
কারণ সে জানতো—
চাওয়া আছে, কিন্তু “সঠিক জিনিস” নেই।
বাসায় ফিরে আরেকটা যুদ্ধ।
কিচেনের ধোঁয়া…
চুলার তাপ…
পুরনো ছুরি দিয়ে সবজি কাটতে গিয়ে হাত কেটে গেলো।
“এই ছুরি দিয়ে কাটতে গিয়ে হাত কেটে গেলো… রান্নাঘরের কাজটা যে কত কষ্টের!”
কথাটা হঠাৎ বের হয়ে গেল।
বাচ্চার কান্না পাশের ঘর থেকে ভেসে আসছে।
কেউ ডাকে— “একটু দেখো তো!”
সে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ।
হাতের ক্ষতের জ্বালা… মাথার ভেতর চাপ…
সব মিলিয়ে এক অদ্ভুত অস্বস্তি।
এই ছোট ছোট জিনিসগুলো—
যেন মাকড়সার জালের মতো।
ছুঁলেই আটকে যায়।
সেদিন বিকেলের সেই মিটিংয়ের পর…
সে আবার সেই কাচের দরজার সামনে দাঁড়িয়েছিল।
নিজেকে দেখছিল।
হঠাৎ মনে হলো—
“জীবনটা কি সত্যিই এত কষ্টের হওয়ার কথা ছিল, নাকি আমি ভুল জিনিসের সাথে লড়াই করছি?”
বড় কোনো সমস্যা ছিল না।
সমস্যা ছিল—
নিজেকে “Standard” রাখার কোনো উপায় ছিল না।
প্রোডাক্ট ছিল…
কিন্তু solution ছিল না।
সে বুঝতে পারেনি— এই একই প্রশ্ন, এই একই অস্বস্তি… আরেকজন মানুষও ঠিক একইভাবে অনুভব করছিল।
ঠিক তখনই…
আরেকজন মানুষ, অন্য কোথাও দাঁড়িয়ে একই জিনিস ভাবছিল।
সে— একজন পর্যবেক্ষক।
কিন্তু শুধু দেখেনি, অনুভব করেছে।
কখনো অফিসে ঘামে ভেজা শার্ট পরে নিজের presentation নিয়ে দ্বিধা…
কখনো জুম্মার নামাজে গিয়ে মনে হয়েছে— “আরেকটু সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসা উচিত ছিল…”
কখনো বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে ছোট ছোট অস্বস্তিতে বিরক্তি…
সে বুঝেছিল—
এই সমস্যাগুলো বড় না।
কিন্তু এগুলোই মানুষের আত্মবিশ্বাসকে বালির ঘরের মতো ভেঙে দেয়।
একটা সময় এসে সে নিজেকেই বলেছিল—
“মানুষের জীবনের প্রতিটি কর্নারে… একটা নির্ভরযোগ্য জায়গা দরকার।”
শুধু প্রোডাক্ট না—
একটা standard।
একটা সহজ, ঝামেলামুক্ত জীবন।
এই ভাবনা সহজ ছিল না।
গ্রুমিং থেকে কিচেন…
কিচেন থেকে বেবি কেয়ার…
সব জায়গায় “quality” ধরে রাখা— কঠিন।
অনেক প্রোডাক্ট ট্রাই করা হয়েছে।
অনেক ব্যর্থতা এসেছে।
কেউ বলেছে—
“এইটা ভালো না, নষ্ট হয়ে গেছে।”
কেউ বলেছে—
“ভাই, জিনিস তো আছে, কিন্তু ভরসা নাই।”
ধীরে ধীরে একটা জিনিস পরিষ্কার হলো—
মানুষের সমস্যা প্রোডাক্টের অভাব না।
সমস্যা হলো— “সঠিক সমাধানের অভাব।”
সেই উপলব্ধি থেকেই জন্ম নিল— Shuvrota।
শুভ্রতা।
শুধু রঙের না।
একটা অনুভূতি।
যেখানে জীবনের অগোছালো, অস্বস্তিকর অংশগুলো ধীরে ধীরে মুছে যায়।
যেখানে smart look, cleanliness, comfort— একসাথে আসে।
কয়েকদিন পর…
সেই একই মানুষ—
আবার আয়নার সামনে দাঁড়ালো।
হালকা, মৃদু আতরের ঘ্রাণ…
কোনো তীব্রতা নেই, শুধু প্রশান্তি।
শার্ট পরিষ্কার, গুছানো।
হাতে একটা স্মার্ট ওয়াচ— হালকা ভাইব্রেশন দিয়ে সময় মনে করিয়ে দিচ্ছে।
মনে হলো—
“আজকে একটু অন্যরকম লাগছে।”
জুম্মার দিন—
গোসল করে, জামা-টুপি পরে, আতর লাগিয়ে যখন মসজিদে ঢুকলো…
অদ্ভুত একটা শান্তি অনুভব করলো।
কেউ কিছু বলেনি।
তবু মনে হলো—
সে নিজেই নিজেকে সম্মান করতে পারছে।
বাসায় ফিরে…
কিচেনের কাজ আগের মতো কষ্টের লাগছে না।
ছোট ছোট জিনিস— কিন্তু পার্থক্যটা বড়।
বাচ্চার কান্না শুনে সে বিরক্ত না হয়ে এগিয়ে গেল।
কারণ আজ তার ভেতরে ক্লান্তির চেয়ে— নিয়ন্ত্রণটা বেশি।
জীবন হঠাৎ করে বদলে যায়নি।
কিন্তু ছোট ছোট জায়গাগুলো…
যেখানে সে প্রতিদিন হেরে যেত—
সেখানে সে একটু একটু করে জিততে শুরু করেছে।
শুভ্রতা মানে শুধু পরিষ্কার না।
শুভ্রতা মানে—
একটা ঝামেলামুক্ত অবস্থা।
যেখানে ঘাম আছে, কিন্তু অস্বস্তি নেই।
কাজ আছে, কিন্তু বিশৃঙ্খলা নেই।
দায়িত্ব আছে, কিন্তু নিজের জন্য লজ্জা নেই।
হয়তো তুমি,
বা আমি,
বা আমরা—
প্রতিদিন এই একই ছোট ছোট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি।
কেউ দেখে না।
কেউ বলে না।
কিন্তু ভেতরে ভেতরে আমরা সবাই চাই—
একটু গুছানো জীবন।
একটু smart feeling।
একটু শান্তি।
হয়তো আমাদের দরকার ছিল না হাজারটা জিনিস।
শুধু দরকার ছিল—
সঠিক, বিশ্বাসযোগ্য কিছু ছোট সমাধান।
যেখানে জীবনটা একটু সহজ হয়।
আর আমরা আবার নিজেদের মতো হয়ে উঠি।
শুভ্রতার মতো…
নিঃশব্দে, কিন্তু ভেতরটা বদলে দেয়।